গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের উত্তর প্রান্তে অবস্থিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র এলাকার ৫৭টি স্কুলের রেজিস্ট্রেশনকৃত ১৭৩ জন শিক্ষার্থী তিনটি সেশনে অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. সাইফুল আলম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান এবং একাডেমিক কমিটির চেয়ারম্যান জনাব জাবিদ ইকবাল এবং স্কুল পরিচালনা পরিষদের পরিচালক জনাব শেখ ফারুক হোসেন।
উক্ত প্রতিযোগিতায় অত্র এলাকার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুই ঘন্টা ব্যাপী এই মেধা যাচাই পরীক্ষায় শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মুক্ত চিন্তা বিষয়ে নিজেদের প্রতিভা যাচাই করার সুযোগ পেয়েছে।
স্কুলের নোটিশ বোর্ড ও ফেসবুক পেইজে পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবিস্তারিত…
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…


