কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি

কামরুল হাসান।। কলারোয়ায় পৃথক দুটি মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার মুরারীকাটি দাখিল মাদরাসা ও সরসকাটি দাখিল মাদরসার ভিত্তি প্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ।
মুরারীকাটি মাদরাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান।
মাদরাসার প্রতিটিতে ১ কেটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা ভবন নির্মাণ করা হবে।
মুরারীকাটি মাদরাসার সভাপতি জিএম সালাহউদ্দীন ও সরসকাটি মাদরাসার সভাপতি মাওলানা কামারুজ্জামান এর পৃথক পৃথক সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সহকারী সম্পাদক মাওলানা ওসমান গণি, দলটির উপজেলা আমীর মাওলানা কামারুজ্জামান, কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, মুরারীকাটি দাখিল মাদরাসার সুপার সিরাজুল ইসলাম, সরসকাটি দাখিল মাদরাসার সুপার মুজিবর রহমান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১