কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল
কামরুল হাসান।। কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল শনিবার কলারোয়া আরএফসি রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ। প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহের উল্লাহ, থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক রমজান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, এনটিভির অনলাইন রিপোর্টার সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, আসাদুজ্জমান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন, সোহাগ হোসেন, আসাদুজ্জমান আসাদ, সাজিদ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
কলারোয়া ব্যুরো:কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই)বিস্তারিত…
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতবিস্তারিত…


