কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি। বহু জল্পনা কল্পনার পর অবশেষে কালিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার সকাল১০ টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি,এম, রবিউল্লাহ বাহার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মাস্টার ইউসুফ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন.. মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী মাওঃ আব্দুর রউফ, মাওঃ আব্দুল মাজিদ মাওঃ নাজমুল আমান, মাস্টার আব্দুল হাকিম, মাস্টার মশিউর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, মাস্টার মাহফুজুর রহমান মাওঃ আব্দুর রহমান,মাওঃ মামুনুর রশিদ, মাস্টার বিষ্ণুপদ কর্মকার, কারি তরিকুল ইসলাম, মোস্তফা মোহাম্মদ আলী,সমাজ সেবক আব্দুর রাজ্জাক,মোঃ হযরত আলী প্রমুখ। পরে, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান অত্র মাদ্রাসার নির্মাণ কাজে যে সমস্ত দানশীল ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য, ও তাদের বংশধরদের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান।






সম্পর্কিত সংবাদ

  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন…মুহাদ্দিস রবিউল বাশার
  • সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত
  • সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল