আবু সাঈদের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন

সাতক্ষীরা নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন। সেখানে সহিংসতার সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে ৫ আগস্ট সাক্ষ্য নেবেন তারা। রংপুর সার্কিট হাউসে এ সাক্ষ্য অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। কমিশনের সভাপতি হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের দুই সদস্য হাইকোর্টের দুই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, ৬ আগস্ট কমিশন সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন লিমন ও মানিক মিয়ার মৃত্যুর ঘটনা তদন্তে একই স্থানে সাক্ষ্য নেবে। এরপর ৭ আগস্ট মো. মেরাজুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে সার্কিট হাউসে সাক্ষ্য নেবে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ