আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ
জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে ডায়লগ ও দাবী আদায়ে ডিসি বরাবর স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও উত্তরণ ও আশাশুনি উপজেলা পানি কমিটির আয়োজনে ডায়লগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অকিথি ছিলেন, প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি জি এম মুজিবুর রহমান ও আমীর হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে টিআরএম বাস্তবায়ন, নদী খনন, আন্তঃ নদী সংযোগ, উপকূলীয় বাঁধ উচু ও টেকসই করা এবং পানি ব্যবস্থাপনা সংগঠন গড়ে তোলার দাবী সম্বলিত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ গবেষণা চিত্র তুলে ধরে বক্তাগণ এলাকার জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন ও খাওয়ার পানির সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য দাবী জানিয়ে আলোচনা রাখেন।
« আশাশুনির মানিকখালী ব্রীজে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তে টোল আদায় চলছে (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টবিস্তারিত…
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০বিস্তারিত…


