সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেফতারে সাংবাদিকদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ডাক্তার মোঃ হাফিজুল্লাহ’র গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা পরিষদ সংলগ্ন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সহ সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম,দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টটুল, দীপঙ্কর কুমার মন্ডল, রেজাউল করিম ফুলবাবু, রনদা প্রসাদ মন্ডল, আলী আহসান স্বাধীন, আশরাফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালী, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও ভিডিও দেখে পুলিশ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ওপর হামলার মূল হোতা কসাইখ্যাত ডাক্তার হাফিজুল্লাহ গ্রেপ্তার হয়নি। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি জানাতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ডাক্তার হাফিজউল্লাহ সহ সকল আসামীরা গ্রেফতার হয়।

বক্তারা বলেন, আমরা এখন তার গ্রেফতারের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয় পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন