ঝাউডাঙ্গা ৮ নং ওয়াড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ রমজান মঙ্গলবার (৪মার্চ) বিকালে ৮ নং ওয়ার্ড ছয়ঘরিয়া এলাকায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: ইকবাল হোসাইনের সার্বিক সহোযোগিতায় মাওলানা নাসিরউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসাইন, মাওলানা ইদ্রিস হোসাইন, মাওলানা আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাএ শিবিরের ঝউডাঙ্গা শাখার সভাপতি মো. আলী আকবর হোসেন , সাবেক শিবির নেতা আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
« সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদ রানা পাইলট গ্রেফতার (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের বিরুদ্ধেবিস্তারিত…
সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
সাতক্ষীরা প্রতিনিধিঃ “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বরবিস্তারিত…


