সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ 

 

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মোস্তানছির বিল্ল্যাহ। বক্তব্য রাখেন, ক্রীড়া অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাশ ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোকাররম আলী, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, ক্রীড়া কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মো. মিয়ারাজ হোসাইন, সহযোগী অধ্যাপক মো. ছানোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন, প্রভাষক আয়শা আক্তার, প্রভাষক গৌতম কুমার পাল প্রমুখ। এসময় কলেজের সকল পর্যায়ের অধ্যাপক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. অলিউর রহমান ও আ ন ম গাউছার রেজা।
ক্যাপশন: সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬