শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগর মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কলেজের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথীকে পুষ্পবরনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। অধ্যক্ষ ড. এ, কে, এম, আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ। ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফ সহ অনন্য খেলা।
প্রধান অতিথি মোছাঃ রনী খাতুন শিক্ষাথীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আমাদের দৈনন্দিন জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে হলে শত ব্যস্ততার মাঝেও খেলার সময় বের করে নিতে হবে। নিয়মিত খেলা করলে আমাদের শরীরের ব্যায়াম হবে, এবং শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বশেষে তিনি কলেজের অধ্যক্ষ মহাদয় এবং কলেজ কর্তৃপক্ষকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার জন্য সাধুবাদ জানান।

« কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ »
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…