আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে সাতক্ষীরা  সরকারি  উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান  শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায়
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল হক প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এর আগে সকালে  প্রধান শিক্ষকের নেতৃত্বে  শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক  অর্পণ করেন এবং  প্রভাতভেরী শেষে বিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দীন।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ