সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে    সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে  স্থানীয় সাংবাদিকদের  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে মিডিয়া কর্মীদের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক  গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ হাবিবুর রহমান।
 সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সেক্রেটারি ও দৈনিক  জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক  সোনালী কণ্ঠ পত্রিকার  জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকা ও জাগরণী টিভির জেলা প্রতিনিধ হাফিজুর রহমান,   দৈনিক  দিনের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, বাংলাদেশ খবর প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ প্রমুখ।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সাংবাদিকদের মাঝে নববর্ষের ডায়েরি বিতরণ করা হয়।
কর্মশালায় উপজেলার ১৪ টি ইউনিয়নের মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন।





সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)