উত্তাল খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর,  গুড়িয়ে দিল বঙ্গবন্ধু ম্যুরাল

Mমুহাম্মদ হাফিজ : : সাতক্ষীরায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে  শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করছে ছাত্র-জনতা।বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।ঠিক ধানমন্ডির সাথে তালমিলিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে অবস্থিত শেখ মুজিবের মোরাল ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসময় সময়ে ছাত্র-জনতার জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে আসিফ চত্বর।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন