কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুিষ্ঠত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলারোয়া সরকারী জি কে এম কে পাইলট হাই স্কুলের উদ্দ্যোগে স্কুল চত্বরে প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে এ উৎসব অনুিষ্ঠত হয়।
৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীরা বারোটি ষ্টলে তেলে পিঠা,দুধে ভেজা, চুশি,পুলি, দুধপুলি,পুডিং,পাটি শাপটা,ছিটি রুটি,গোলাপ পিঠা সহ প্রায় শতরকমের বাহারী পিঠার আয়োজন করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু সহ বিভিন্ন বয়সের নারী- পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


