সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী  বিজ্ঞানমেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও  ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা  হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  রোববার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন  অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার  দুলাল চন্দ্র রায়।  এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ   উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। এ মেলা  চলবে রোববার ও সোমবার পর্যন্ত।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬