খাজরা যুব কল্যাণ সংস্থার  কম্বল বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা যুব কল্যাণ সংস্থা এলাকার অসহায় গরীব শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। শুক্রবার ১৩০ নং উত্তর খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুমা রেহেনা খাতুনের স্মরণে স্মরণ সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াছ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ উদ্বোধন করেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, মরহুমার স্বামী ও সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইয়াকুব আলী, মহিলা মেম্বার তহমিনা খাতুন।
স্মরণ সভা শেষে ১০০ পরিবারের মাঝে একটি করে কম্বল তুলে দেওয়া হয়। মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোল্যাপাড়া জামে মনজিদের ঈমাম মাওঃ ক্কারী রফিকুল ইসলাম।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান