শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় ২ স্কুল ছাত্র মারাত্বক জখম
আহসান হাবীব সিয়াম :: রবিবার বেলা ১১ টায় খানপুর মিশনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় ২ সাইকেল আরোহী শিশু স্কুলছাত্র মারাত্বক ভাবে জখম হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতক্ষ্য দর্শীরা জানান, বেলা ১১ টার দিকে ২ সহদর স্কুল ছাত্র আব্দুল্লাহ তমিজি (১০), ও হাবিবুল্লাহ (১১) পিতা- ওলিউল্ল্যাহ তমিজি সাইকেল যোগে শ্যামনগর আসার পথে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা মারলে শিশু দুটি পড়ে যেয়ে মারাত্বক ভাবে জখম হয়।
জখমী ২ শিশুকে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসরা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের সাথে কথা বললে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এখনও লিখিত কোন অভিযোগ পাইনি।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


