বুধহাটা কলেজিয়েট স্কুলে টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১ টায় স্কুল চত্বরে ফলাফল ঘোষণা করা হয়।
কলেজিয়েটের অধ্যক্ষ মহিদ কুমার দাশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এবছর ১৪১ জন পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ১৩২ জন কৃতকার্য হয়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫ জন, বাণিজ্য বিভাগে ১৫ জন ও মানবিক বিভাগে ৮২ জন কৃতকার্য হয়েছে। ফলাফল তৈরি করেন সহকারী শিক্ষক যুগোল কৃষ্ণ সরকার ও মনতাজ আহমেদ। অনুষ্ঠানে সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
« আশাশুনিতে ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


