বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ
নিউজ ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সূচি গণমাধ্যমে পাঠানো হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।
একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যসব দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টা এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ৭টায় মাঠে গড়াবে।
লিগ পর্বের শেষ ২০ ম্যাচের জন্য আবার ঢাকায় ফিরবে বিপিএল। একইসঙ্গে প্লে-অফ পর্ব এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ঢাকায় ।আগামী ৩ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল।
সূত্র :যুগান্তর
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


