৫ জেলায় ওলামা দলের কমিটি বিলুপ্ত

নিউজ  ডেস্ক  ::  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেশের ৫ জেলা ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শনিবার (০৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাও. মোহাম্মদ আবুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা ও মহানগর, রাজবাড়ী জেলা, গোপালগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা এবং এর অধীনস্থ সকল থানা ও পৌর ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই জেলা ও থানা ইউনিটসমূহের নতুন কমিটি গঠন করা হবে। এর আগে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু উপজেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি।

সূত্র :কালবেলা





সম্পর্কিত সংবাদ

  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান