গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
নিউজ ডেস্ক :: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৮৯ জন।
এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। এছাড়াও গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আরও অন্তত এক লাখ ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭৭ জন নিহত এবং আরও ২৮৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
সম্পর্কিত সংবাদ
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোটি কোটিবিস্তারিত…
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি
ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে।বিস্তারিত…


