শ্যামনগরে জনতার হাতে ভুয়া গোয়েন্দা সদস্য আটক

শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা ।মঙ্গলবার দুপুরে উপজেলার আনিচুরের হোটেল থেকে তাকে জনতার সহযোগিতায় আটক করে ডিজিএফআই সদস্যরা।

পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।আটক হ্ওয়া তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে।উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাস জানান, আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন।

তিনি সেখানে গিয়ে বলেন, স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। পরে তিনি সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ডিজিএফআই ও এনএসআই এর পরিচয় দিয়ে দোকান ও জমি দখল করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রেখে তাকে আটক করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ