আশাশুনির বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি :: আশশুনি উপজেলার বুধহাটায় বর্তমান পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫ টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে আশাশুনিতে দায়িত্বরত সেনা বাহিনীর মেজর মারুফ বলেন, ব্রিটিশ শাসকরা ডিভাইডেট পলিসিতে শাসন করেছিল।
আমরা অনুরূপ পলিসির শিকারে পরিণত হয়ে নানা কারনে অনেকভাবে বিভক্ত ছিলাম। সেজন্য ষড়যন্ত্রকারীরা ও হীনস্বার্থের কাছে আমরা হেরে যাই। ১৩ সালে আলেমদের উপর অত্যাচার, গুম হত্যা করা হলো, কিন্তু সম্মিলিতভাবে আমরা তাদের পাশে দাড়াতে পারিনি। কিন্তু ছাত্ররা একীভূত হয়ে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে ফলস এজেন্ডা দিয়ে যাচ্ছে। হিন্দুরাও এর প্রতিবাদ জানাচ্ছে। ভারত তাজমহল, মসজিদ ভেঙেছে অথচ আমরা মন্দির পাহারা দিচ্ছি। আগামী ১৫ ও ২১ আগস্ট ষড়যন্ত্রকারীরা বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এজন্য সকলকে সচেতনার সাথে চোখকান খোলা রেখে রাস্তায় থাকতে আহবান জানান।
অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমানের সঞ্চালনায় সভায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার, উপজেলা জামাতের সহকারী সেক্রটারী এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালী, জামাত উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট (অবঃ) আব্দুল বারী।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্টবিস্তারিত…
আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কেরবিস্তারিত…


