সাকিবকে নিয়েই শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের
নিউজ ডেস্ক::পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার এক বিবৃতি দিয়ে পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
এই সিরিজে দেশসেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও, শেষ পর্যন্ত তাকে নিয়েই বাবর-রিজওয়ানদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ।
পূর্ব নির্ধারিত সূচিতে ১৭ আগস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। নতুন সূচিতে সোমবার সকালে লাহোরে পৌঁছে যাবে। ১৬ আগস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


