প্রতাপনগরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৫০ সহস্রাধিক  লোকের উপস্থিতিতে ঐতিহাসিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টা হতে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোস্তফা কামাল।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভিডিও কলে) শহীদ  আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহিঃ) এর সুযোগ্য পুত্র শামীম সাঈদী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, আশাশুনি উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তজা, প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান। অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, অধ্যাপক মাওঃ আনোয়ারুল হক, মাওঃ রিয়াছাত আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতাপনগর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর সাবেক ও বর্তমান এবং দেশের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পী ও অভিনেতাদের সমন্বয়ে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন আলোড়ন সৃষ্টিকারী শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী রোকনুজ্জামান, শিল্পী শাহাবুদ্দিন, শিল্পী মোনায়েম বিল্লাহ।
কবিতা আবৃত্তি করেন মোস্তাগিছুর রহমান মোস্তাক। একক অভিনয় করেন বদিউর রহমান সোহেল, গাজী নয়ন ইসলাম, এবিএম নোমান আজাদ, শফিক আদনান, আবু তৈয়ব মেসবাহ প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির