সাংবাদিক পুত্র ফাহিম ইঞ্জিনিয়ার হতে চায়

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে সাংবাদিক পুত্র জিএম ফাহিম রহমান রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা-২০২৪ এ অংশ নিয়ে গোল্ডেন A+ পেয়েছে। তার প্রাপ্ত মার্ক ১২১০।
এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তি, জেএসসি পরীক্ষায় পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। সে ইঞ্জিনিয়ার হতে চায়। জিএম ফাহিম রহমান দৈনিক সমাজের কথা পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর ছেলে। তার মাতা দিলরুবা পারভীন বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার পিতা-মাতা সকলের কাছে দোয়া চেয়েছেন।
জিএম ফাহিম রহমান বলেন, আমি সর্বপ্রথম আমার পিত-মাতার প্রতি কৃতজ্ঞ। তারপর শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। আমার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
সাংবাদিক এস আর সাঈদ বলেন, আমার ছেলে জিএম ফাহিম রহমান এইচ.এস.সি পরীক্ষা-২০২৪ গোল্ডেন A+ পেয়েছে। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আমি দেশবাশীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

← Back

Thank you for your response. ✨






সম্পর্কিত সংবাদ

  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ