ব্যাংকিং সেবা উন্নত করতে ইউসিবি ও ডি মানির অংশীদারত্ব চুক্তি

 ‍নিউজ ডেস্ক :: গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা উন্নত করার লক্ষ্যে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ডি মানির সঙ্গে একটি আনুষ্ঠানিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্ব চুক্তিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সেবার মধ্যে রয়েছে, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ইউসিবি থেকে ডি মানিতে টাকা যোগ করার সুযোগ এবং ডি মানি থেকে ইউসিবিতে সহজে অর্থ স্থানান্তর।

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তফিজুর রহমান; ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আজম। ডি মানি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আরিফ হোসেন, সিবিও সিরাজ সিদ্দিকী (শাকিল), অপারেশন ও পার্টনারশিপ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জায়েদ আল করীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এই সহযোগিতা-চুক্তির উদ্দেশ্য হলো গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক এবং কার্যকর বিকল্প ব্যাংকিং সেবা প্রদান করা, যা ইউসিবির অনন্য আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।






সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর