নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন জনপ্রিয় র্যাপার
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন জনপ্রিয় ফরাসি-আলজেরিয়ান র্যাপার ডিজে স্নেক। সোমবার (১৪ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ ১৮ লাখ অনুসারীর উদ্দেশে এই মন্তব্য করেন তিনি। র্যাপার ডিজে স্নেক এক্স-এ করা সেই পোস্টে কোনো রাখঢাক না করেই লিখেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী।’দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল।
দেশটির নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটা বড় অংশ নারী এবং শিশু। সম্প্রতি গাজার আল আকসা হাসপাতালে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অনেকে।
এই হামলার কিছু ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন ডিজে স্নেক। অপর এক পোস্টে ফরাসি ভাষায় তিনি লিখেছেন, ‘গণহত্যার সময় নীরব থাকার মানে গণহত্যাকে সমর্থন করা।’এই পোস্টের মাধ্যমে ডিজে স্নেক বিশ্বের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দিকে আঙুল তুলেছেন বলে মনে করা হচ্ছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বছর পেরোলেও বৈশ্বিক সিনেমা ও সংগীত জগতের শীর্ষ তারকারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।
সূত্র: যুগান্তর নিউজ
« সেনাবাহিনীর উচ্চপদে রদবদল, ডিজিএফআইয়ে নতুন ডিজি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) অফিসার ক্যাডেট নিচ্ছে বিমানবাহিনী, আবেদন করবেন যেভাবে »
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


