ভোমরা স্থলবন্দরে মন্দির পাহারা ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিচ্ছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা
লূৎফর রহমান,ভোমরা :: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
-
ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মন্দিরে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পালা করে দিনরাত পাহারা দিচ্ছেন তারা এবং ভোমরা স্থল বন্দরে ব্যবসায়াদের নিরাপত্তা ও সুষ্ঠুসুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সীমান্তের অতন্দ্র প্রহির হিসাবে কাজ করে যাচ্ছে জামাত শিবিরের নেতা কর্মীরা। জামাতের কর্মীরা বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই।
সবাই দেশের নাগরিক। আমরা তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা দেশেরই নাগরিক। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি এবং ভোমরা স্থল বন্দরে ব্যবসায়াদের নিরাপত্তা ও সুষ্ঠুসুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সীমান্তের অতন্দ্র প্রহির হিসাবে কাজ করে যাচ্ছে জামাত শিবিরের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, ভোমরা স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক ও জামাতের কর্মী লুতফার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর শাখার সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, জামাতের কর্মী আব্দুল শেখ, জামাতের কর্মী বাবুল হোসেন সহ আরো অনেকে।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


