সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি  : তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগ সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাউছার মো. আবদুল ওয়াহিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী-১ রাহুল দেব পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী-২ তানভীর হাসান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ উপবিভাগীয় প্রকৌশলী শেখ আল- মুয়িজুর রহমান, গণপূর্ত বিভাগ সাতক্ষীরা-২ উপসহকারী  প্রকৌশলী তানভীর হোসাইন,  সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, এলজিইডির সহকারী প্রকৌশলী সফল দাস, সহকারি প্রকৌশলী ইমরান হোসেন, ওজোপাডিগো সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি মো. নাজমুল হোসেন ও মোহিনী তাবাচ্ছুম প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার হোসেন বলেন, আবাসন মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা। নিরাপদ ও বাসযোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই। আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ণ ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য।
তিনি আরো  বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনায় রেখে সকল শ্রেণী-পেশার মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যাতায়াত ও নির্মল বিনোদনের সুযোগ সুবিধাসম্বলিত নগরায়ণ করতে হবে।সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক নিরাপদ আবাসন ও উন্নত নগর ব্যবস্থা চালু করতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় গণপূর্ত বিভাগের কর্মকর্তা, পানি উন্নয়ন বোডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত