কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: কপিলমুনি প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে অনুরুপ কমিটি ঘোষণা দেওঘায় সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় রবিবার ৬  অক্টোবর সন্ধ্যা ৭ টায় ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে এস. এম আব্দুর রহমান, জি.এম মোস্তাক আহম্মেদ, মুন্সী রেজাউল করিম মহাব্বতকে আজীবন বহিস্কার করা হয়েছে।
ক্লাবের আহ্বায়ক এইচ.এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোট ১৫ জন নতুন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স.ম সালাহ উদ্দীন ইউসুফ সালাম, এইচ, এম.এ হাশেম, এস.এম. লোকমান হেকিম, শেখ দীন মাহমুদ, জিএম তহিদুজ্জামান মুকুল, প্রবীর বিশ্বাস, মোঃ অলিউল্লাহ গাজী, মোঃ মনিরুল ইসলাম, তপন পাল স.ম নজরুল, শেখ নাদীর শাহ্,  আঃ সবুর আল-আমিন, ইফতেখারুজ্জামান সুমন, ইকবাল হোসেন, কামরুল ইসলামসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।





সম্পর্কিত সংবাদ

  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭