সাতক্ষীরার কুল্যায় প্রাথমিক শিক্ষককে  বিদায় সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অঞ্জলী রানী ব্যানার্জীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদায় উপলক্ষে স্কুল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য এড. দেবাশীষ মুখার্জীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফিরোজা বেগম।
সভায় বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ছাত্র নেতা ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ইউসুফ সরদার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য জ্বলেমিন হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সদস্য ই এইচ সুজন, শিক্ষক সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক অঞ্জলী রানী ব্যানার্জীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নিতাই কর্মকার।





সম্পর্কিত সংবাদ

  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল