হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

বিশেষ প্রতিনিধি :: সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বীয় প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক আরবি মাওলানা মো. ওসমান গনি।

একই ভাবে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন একই প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক আরবি মাওলানা মনিরুল ইসলাম বিলালী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ০৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষধের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ১৪ নং ফিংড়ি ইউনিয়ান পরিষধের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান,দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকা মুফতি হাফিজুর রহমান,মাদ্রাসার গভার্নিং বডির অন্যতম সদস্য জনাব মো.শহিদুল ইসলাম সানা, আলহাজ্ব আব্দুল মান্নান,মাওলানা আব্দুল মমিন সহ শিক্ষক প্রতিনিধি ও সমস্ত শিক্ষক মন্ডলী।

সাবেক অধ্যক্ষের(ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যহতি এবং নতুন অধ্যক্ষ,উপঅধ্যক্ষের দায়িত্বভার গ্রহণে এলাকাবাসী,ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলী সহ সবাই অনেক খুশি, উচ্ছ্বাসিত ও আশাবাদী।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দায়িত্ব মানুষের নিষ্ঠাবান,কর্তব্যপরায়ণ এবং আদর্শবাদী হতে সহায়ক হয়। আল্লাহপাক আপনাদের এই দায়িত্বের আমানত নিষ্ঠার সাথে পালন করে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন(আমিন)।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা