ফেব্রিক্সের নামে মদ আমদানি!

নিউজ ডেস্ক ::চট্টগ্রাম বন্দরে বড় একটি কনটেইনারে আনা বিভিন্ন বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার মদের চালান আটক করেছে করা হয়েছে। বুধবার (৪  সেপ্টেম্বর) রাতে কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে চলানটি আটক করা হয়। এই চালানে অন্তত ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, ফেব্রিক্স ঘোষণায় চালানটি আমদানি করেছে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের  ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।সূত্র : বাংলাদেশ প্রতিদিন।






সম্পর্কিত সংবাদ

  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ