কলারোয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে আল আমিনের সংবাদ সম্মেলন
কামরুল হাসান।। কলারোয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দক্ষিণ ক্ষেত্রপাড়া গ্রামের মফেজ উদ্দীন মোল্যার ছেলে আল আমিন। বুধবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে চার জনের নাম উল্লেখ করে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরী হিসাবে কর্মরত আছি। বিবাদী ১) সোনিয়া, পিতা: মো: খোরশেদ আলী শেখ, ২) মো: খোরশেদ আলী শেখ, পিতা: মৃত নবায়েতুল্লাহ শেখ, ৩) মোছা: রুপা খাতুন, স্বামী মো: খোরশেদ আলী শেখ, সর্ব সাং খোর্দ্দ বাটরা, ৪) হাবিবুল্লা মোল্লা, পিতা: মৃত কিরামত মোল্লাসহ আরও অনেকে, গ্রাম: ক্ষেত্রপাড়া, সর্ব থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরাগণ উগ্রবাদী , সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী প্রকৃতির ব্যক্তি । গত ১৩/০৬/২০১৯ সালে ২নং বিবাদী খোরশেদ আলী শেখ এর মেয়ে সোনিয়ার সাথে ইসলামী শরিয়ত অনুযায়ী আমার বিবাহ হয়। বিবাহের ৩ মাস পর সংসারের শান্তির জন্য বিদেশে যাই। বিদেশে থাকাকালীন সময়ে আমার স্ত্রী সোনিয়া পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে দুই বছর পরে বাড়িতে আসলে সংসারে অশান্তি হতে থাকে । বার বার ওই খারাপ কাজ হতে ফিরে আসার জন্য অনুরোধ করলেও আমার কথায় কোন কর্ণপাত করতো না। এক পর্যায়ে ২০২৫ সালে কোর্টের মাধ্যমে তার কাবিন ও খোরপোষ বাবদ ১০৭০০০ টাকা প্রদান করে তালাক দেওয়া হয়। এরপর বিবাদী সোনিয়া ১৯ জানুয়ারিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আমার নামে কেস দেয়। উক্ত কেসে আমি ৯৩ দিন জেল খাটি ও হাইকোর্ট থেকে জামিন পাই এবং উক্ত কেস চলমান আছে। এরপরেও বিবাদীগণ আমার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমাকে কিল, ঘুষি মেরে আহত করে।
তাতেও বিবাদীগণ থেমে থাকেনি তালা থানায় খলিসখালী দাখিল মাদ্রসার সামনে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আমাকে বেদম মারধর করে এবং জোরপূর্বক ফাঁকা স্টাম্পে সই স্বাক্ষর করে নেয় এবং পরবর্তীতে বিবাদীগণ তাদের নিজেদের ইচ্ছামত ১০০০০০০/= (দশ লাখ) টাকা লিখে এখন দাবি করছে। আমি উক্ত স্টাম্পের বিরুদ্ধে সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করি এবং উক্ত মামলা চলমান আছে। কিন্তু গত ২৩/০২/২০২৬ তারিখে বিবাদীগণ আমার বাড়িতে গিয়ে হামলা করে তখন আমি ৯৯৯ নম্বরে ফোন করি সাথে সাথে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নং-৯৩২, তারিখ-২৩/২/২৬। তারপরেও বিবাদীগণ প্রকাশ্যে আমার এবং আমার পরিবারের সকলকে খুন জখম এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি প্রতি মুহুর্তে ভয়ভীতিতে জীবন যাপন করছি।
তাই সংবাদ সম্মেরনের মাধ্যমে দৈনিক পত্রিকায় প্রকাশ করে সাতক্ষীরা পুলিশ সুপার, কলারোয়া থানার ওসিসহ উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় গণসংবর্ধিত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য
কামরুল হাসান।। কলারোয়ায় নব নির্বাচিত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৩বিস্তারিত…
কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত
কামরুল হাসান।। কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।বিস্তারিত…


