কলারোয়ায় ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ
কামরুল হাসান।। জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সমর্থনে শনিবার কলারোয়া পৌরসভার ৪নং ওয়ার্ড ঝিকরায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষের সমর্থনে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মাগফুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা কলারোয়ার ধানের শীষের কান্ডারী কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের একমাত্র কন্যা সাবেক ছাত্রদল নেত্রী মোসাম্মৎ কানেতা ইয়া লাম লাম অরনী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান বাবলু, বিএনপি নেতা আজিবার, আনারুল, বাবু, মহিলা দল নেত্রী নাসিমা বেগম, খালেদা আক্তার প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


