কলারোয়ায় মির্জাপুরে ধানের শীষের ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ — বিএনপি নেতৃবৃন্দ

কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীক মন জয় করেছে ওয়ার্ডবাসী। মির্জাপুর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।
রবিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সভার মির্জাপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে আয়োজিত এক নির্বাচনি সভায় এ কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন। প্রধান শিক্ষক সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ শেখ, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা আলমগীর কবির, লুৎফর রহমান শেখ, আনিছুর রহমান শেখ, শহিদুল ইসলাম শেখ, হুমায়ুন কবির, আব্দুল খালেক, আব্দুর রহিম, ওসমান আলী, আবুল কাশেম, খতিব সরদার, শওকত মোল্লা, আছির উদ্দীন, আহসান, রুহুল আমিন, থানা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, মাসুম বিল্লাহ, রিপন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলি হাসান, যুবদল নেতা আমিরুল ইসলাম, আব্দুল কাদের, আশিক, লিটন, রবিউল ইসলাম, মারুফ হোসেন, আমিরুল, সাইফুল, রায়হান, রোমেল, সাগর, শুভ প্রমুখ।

নির্বাচনি সভায় নেতৃবৃন্দ বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত