কলারোয়ায় গণসংবর্ধিত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য

কামরুল হাসান।। কলারোয়ায় নব নির্বাচিত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা-মামলাসহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি শুধু একটি দলের নয়, দলমত নির্বিশেষে সকলের এমপি। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও বনভোজন
  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ
  • কলারোয়ায় মির্জাপুরে ধানের শীষের ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ — বিএনপি নেতৃবৃন্দ
  • “দেশের সম্পদ ও মা-বোনের সম্মান নিরাপদ থাকবে, এমন নেতৃত্ব চাই” -সাদিক কায়েম
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ
  • এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন
  • অবহেলিত এই এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন