আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারের ৩ টি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় দোকান পরিদর্শনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়।
শুরুতে আশাশুনি ব্রীজের কাছে আশাশুনি বাস স্ট্যান্ডে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করা হয়। এসময় এমপি রবিউল বাশার ক্ষতিগ্রস্থ দোকান ও পুড়ে যাওয়া মালামাল দেখেন এবং ক্ষতিগ্রস্থ দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরে তিনি আশাশুনি থানা পরিদর্শন,পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন। দুপুর ১২ টার দিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর ব্যাপারে কথা বলেন। পরে কমপ্লেক্সের সকল সেক্টর ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের রোগিদের খোঁজ খবর নেন। এসময় ১৯ জন রোগিকে ৫০০ টাকা করে চিকিৎসা সহায়তা ও ইফতারির প্যাকেট প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার,ওসি শামীম আহমেদ খান,জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তাজা,সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,বায়তুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম,শাহ ওহিদুজ্জামান শাহিন,মাওঃ আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি তার বক্তব্যে বলেন,আমরা দেশ ও জাতির কল্যাণ চাই। মানুষের অধিকার নষ্ট না হয়,সম্মান মর্যাদা ক্ষুন্ন না হয়, নিরাপত্তা লাভ করতে পারে,শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে,দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে থাকতে পারে সেজন্য কাজ করতে চাই। তিনি বলেন, কোথাও কোথাও ভোট দেওয়া,না দেওয়া নিয়ে মতবিরোধ,ভিন্ন মতালম্বী ভোটারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কোন প্রকার প্রতিশোধ বা চাপ সৃষ্টিকে মেনে নিতে পারিনা।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেফতার-২
  • ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
  • দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,আবার কেহ স্বৈরাচারী হয়ে উঠলে দেশের জনগণ সহ্য করবে না
  • জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে….প্রতাপনগরের জনসভায় এমপি প্রার্থী রবিউল বাশার
  • আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন
  • দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো
  • দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে