কলারোয়ার রাজপুর থেকে মাদকসহ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাক লাইনের সদস্যরা ২ কেজি ক্রিস্টল মেথ আইস, দুই পিচ এলএসডি ও ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে এক মাদক পাচারকারীকে।

শুক্রবার (৩০ আগস্ট) ভোরে কলারোয়ার রাজপুর এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তির নাম মোঃ ইমন হোসেন (২৩)। সে কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাট লাইনের সুবেদার আবু তাহের জানান, বিজিবি সদস্যরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারে যে এক চোরাকারী ভারত থেকে বিপুল পরিবার মাদক নিয়ে বাংলাদেশে ঢুকেছে ।ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে বিজিবি কর্মকর্তারা হুরমুজ আলীর নেতৃত্বে ইমননকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে উদ্ধার করা হয় দু কেজি ক্রিস্টাল মেথ, দু পিস এলএসডি ও ভারতীয় মদ। এ ঘটনায় কলোরোয়া থানায় একটি মামলা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল