চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকাল ৪ঃ০০ টায় সোদকনা পালির মাথায় এ অফিস উদ্বোধন করা হয়। ওয়ার্ড সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন সহ সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার,কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ,সহ সেক্রেটারি আবু ইসলাম,বিশিষ্ট বক্তা হাফেজ মাওলানা তৌহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
এস,এম মোস্তাফিজুর রহমান।।ঢাকা মেডিকেল-এ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে একযোগে”প্রতিবাদী মানববন্ধন”অনুষ্ঠিতবিস্তারিত…
আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি।।আওয়ামী দোসরদের ষড়যন্ত্র ও হুমকী-ধামকীর শিকার ঘের মালিক ইউসুফ আলী আশাশুনি প্রেস ক্লাবে সংবাদবিস্তারিত…


