সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে সাতক্ষীরায় এনসিপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিস্ট লীগ কর্তৃক আগুন এবং সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের আল-বারাকা শপিং সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য মো. আব্দুল্লাহ ও এনসি পির প্রতিনিধি পলাশ হোসেন প্রমুখ। এ সময় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট লীগ কোন অগ্নি সন্ত্রাস আমরা মেনে নেব না। আমরা সব সময় রাজপথে থেকে ফ্যাসিস্ট লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। আওয়ামীলীগের নেত্রী ও নেতারা পালিয়েছে। আর তাদের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লাঠি হাতে মাঠ মাঠে থেকে তাদেরকে গণপিটুনি দিয়ে প্রতিহত করব। সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন দিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য শেখ আল ইমরান, মোঃ আব্দুস সবুর, শেখ আরিফুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ