সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন, আবু সাঈদ সভাপতি, আব্দুল বারী সম্পাদক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যদের উপস্থিতিতি ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার এম রফিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সকালের সময় এস,কে কামরুল হাসান, অর্থ সম্পাদক দৈনিক লোক সমাজের শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিন এর শাকিলা ইসলাম জুঁই, নির্বাহী সদস্য দক্ষিনাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুহাঃ জিল্লুর রহমান, দৈনিক ইনকিলাবের আক্তারুজ্জামান বাচ্চু, সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু।






সম্পর্কিত সংবাদ

  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত