আশাশুনি কলেজের নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি সরকারী কলেজের নবাগত অধ‌্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনী উপহার দিয়েছেন আশাশুনি উপজেলা শাখা ও কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান,উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত,কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুক,কলেজ সভাপতি মইনুল ইসলাম,সেক্রেটারী সংগ্রাম হোসেন,সেক্রেটারিয়েট নাঈম হোসেন ও ফোরকান আহমেদ। ছাত্রশিবির নেতৃবৃন্দ নবগত অধ্যক্ষকে কলেজের সার্বিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এ সময় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দিন উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান