শ্যামনগরে সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবি ছাত্র প্রতিনিধির

আহসান হাবীব সিয়াম :: আওয়ামী লীগ দলীয় সম্পৃক্ততা, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে অপসারণের দাবিতে শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র প্রতিনিধিরা।

রোববার থেকে তারা এ কর্মসূচি পালন করে আসছে। অবস্থান কর্মসূচি থেকে ছাত্র প্রতিনিধি জি, এম, মাসুম বিল্লাহ বলেন, সদ্য কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়া সদ্য শ্যামনগর উপজেলায় পোস্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমানের বিরুদ্ধে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ রোগীদের সরকারি অনুদানপ্রাপ্তদের ক্ষেত্রে দলীয়করণসহ নানা অভিযোগ রয়েছে। অবস্থান কর্মসূচির সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা তরিকুল ইসলাম, শেখ বিল্লাহ, শফিকুল ইসলাম শফি, সজীব ইসলাম, আরমান মজুমদার, ফয়সাল আল মামুন, রাকিব, আশরাফুল দোলন, আব্দুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, নিয়মনীতির মধ্যে দিয়ে অবশ্যই বিষয়টি জরুরিভাবে দেখা হবে।

 






সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।