সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম আব্দুর রকিব, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, জিজিকে ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, ইকবাল অমি, শাহীন রেজা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন