সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর এল্লারচরে অবস্থিত চিংড়ি প্রদর্শনী খামারে বাগদা চিংড়ি চাষীদের প্রশিক্ষন দেওয়া হয়।
সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদশর্নী খামারের  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক  কর্মকর্তা ড. মুহা.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন বিভাগীয় মৎস্য  বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা মৎস্য  কর্মকর্তা জি এম সেলিম,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারী ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: কামরুজ্জামান, গলদা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: সাব্বির আহমেদ,ভেনামী অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা খাতুন, ক্রপ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হেনামনি,বাগদা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লক্ষী সাহা,সাতক্ষীরা সিটি কলেজের কৃষি ডিপ্লোমা বিভাগের ছাত্র শরীফুজ্জামানসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাগদা চাষীরা।
একদিনের প্রশিক্ষনে কীভাবে বাগদা চিংড়ি চাষ করা যায় ঘেরে বা পুকুরে আরো উন্নত পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করা যায় তার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়।বাগদা চিংড়ি চাষীরা তাদের মতামত তুলে ধরেন এবং প্রশিক্ষনে অধিকাংশ উপস্থিত ছিলো তরুণ এবং শিক্ষার্থী তারা প্রশিক্ষন পেয়ে অত্যান্ত আনন্দিত হয়।





সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত