আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাবার আইনজীবী বলেন, ‘বুধবার রাতেই তদন্ত শুরু হয়েছে। এর আগে অভিযোগ রেজিস্ট্রার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। সাত দিনের দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।’ বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মো.বিস্তারিত…

লেবুপানি খাবেন যে কারণে

ডিটক্সিফিকেশন, হাইড্রেশন এবং ইমিউন-বুস্টিং বৈশিষ্ট্য সহ অগণিত স্বাস্থ্য সুবিধার জন্য বিখ্যাত লেবুপানি দীর্ঘকাল ধরে সামগ্রিক সুস্থতায় অবদান রেখে আসছে। লেবুপানির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে একটি হলো শরীরকে হাইড্রেট এবং পরিষ্কার করার ক্ষমতা। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবুর রস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয়। পানীয়টির হাইড্রেটিং বৈশিষ্ট্যের জন্য গায়ের রং আরও উজ্জ্বল, কোমল এবং পুনরুজ্জীবিত হয়। ত্বক উজ্জ্বল করে লেবুপানিতে থাকা ভিটামিন সি প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকারী এবং বর্ণ বর্ধক হিসাবে কাজ করে। এই সাইট্রাস-মিশ্রিত পানীয় নিয়মিত খেলে ত্বকের কালোবিস্তারিত…

কলারোয়ায় খুনি হাসিনার বিচারের দাবিতে বিএনপির মিছিল ও সমাবেশ

কামরুল হাসান।। দেশব্যাপী বিএনপি ঘোষিত ৩দিনের কর্মসূচির প্রথম দিনে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অসংখ্য নিরীহ মানুষ হত্যাকারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ই আগষ্ট)বেলা ১২ টার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়াস্থ বাড়ির সামনে থেকে বের হওয়া একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কর্মসূচিতে উপস্থিত হয়। তারা বলেন- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে কথিত মামলায় ৭০ বছরের হাস্যকর সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে তাদের নি:শর্ত মুক্তিবিস্তারিত…

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন : সভাপতি শওকত, সম্পাদক মীর রফিক

কামরুল হাসান ।: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শওকত হোসেনকে সভাপতি ও মীর রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটির অন্য নির্বাহীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু ও আশফাকুর রহমান সোহেল, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ- সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও শফিউল্লাহ, অর্থ সম্পাদক দিলীপ অধিকারী চান্দু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আশরাফ আলি বাবু, দপ্তর সম্পাদক হাসান আলি, সহ-বিস্তারিত…

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যা্ওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) ভোরে নিজ বাসভবন আমতলার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান। তিনি জানান, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে তিন মিনিট ফোনে কথা বলেনবিস্তারিত…

ইন্টারনেটের মূল্য ও কলরেট কমানোর দাবি

নিউজ ডেস্ক ::অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইন্টারনেটের মূল্য ও কলরেট কমানোসহ ৫ দাবি জানিয়েছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)। রোববার টিক্যাবের যুগ্ম আহ্বায়ক মো. ওবায়েদ উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি জানানো হয়। এছাড়া গ্রাহকদের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া ৩০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কমিয়ে এনে গ্রাহকদের স্বস্তি দেওয়ারও আহ্বান জানায় সংগঠনটি। টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকার গণমানুষের দাবি উপেক্ষা করে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভোক্তা পর্যায়ে আরো ৫ শতাংশ কর আরোপ করে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে করে বর্তমানে ১০০ টাকার মুঠোফোন সেবা ব্যবহারেবিস্তারিত…

আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের বিশেষ সভা

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের বাশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জ আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন,বিস্তারিত…

ডাকাত আতঙ্কে শহরবাসী : পাহারায় মুনজিতপুর যুব সংঘ

নিজস্ব প্রতিবেদক :: ডাকাত আতঙ্কে শহরবাসী মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মুনজিতপুর যুব সংঘ বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে। দেশি অস্ত্রের মুখে জিম্মি করে শহরের এক বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। গত ৫ই আগষ্ট ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে। সেই সুযোগে একদল সুযোগ সন্ধানি দুঃকৃতিকারী শহর গ্রামের বিভিন্ন স্থানের অফিস, বাড়ী, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করছে। এ ঘটনার শিকার হয়েছে সাতক্ষীরা শহরের মুনজিতপুর সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা মোহাম্মদ কেরামত আলীর পুত্র মোঃ ইনছার আলী। সে পেশায় কাঠমিস্ত্রী। ঘটনা সুত্রে জানাযায় গত ১২ আগষ্টবিস্তারিত…

জামায়াতের আমির বললেন

কেউ বিশৃঙ্খলা করলে উচিত শিক্ষা দেবেন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে, তাদের কোনো ছাড় দেবেন না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের হাত অবশ করে দেবেন।’ গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (২০) বাড়িতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বর এলাকায় সুমাইয়া আক্তারের আড়াই মাসের শিশু সুয়াইবার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। জামায়াত নেতা বলেন, ‘আমরা এখানে এসেছি আমাদের শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনি। শিশুটির মুখেবিস্তারিত…

১৮ আগস্ট পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নিয়ে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক :: চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এসপি বাবুল আক্তারের জামিনের বিষয়ে আদেশের জন্য ১৮ আগস্টের দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদেশের নতুন তারিখ ঘোষণা করে। বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন জানান, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পক্ষে আদালতে জামিন আবেদন করেছি। দীর্ঘ শুনানি শেষে তার জামিনের বিষয়ে আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য করেছে আদালত। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলেবিস্তারিত…