ফেনীর বন্যা পরিস্থিতিতে যোগাযোগের জরুরি ফোন নম্বর
ডেস্ক নিউজ ::স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী। এতে পানিবন্দি হয়ে পড়েছে এ জেলার প্রায় সব উপজেলার মানুষজন। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার তৎপরতাও ব্যহত হচ্ছে। গোমতীর পানি বৃদ্ধিতে আতঙ্কে তিতাসের মানুষ এ অবস্থায় ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে যোগাযোগের নম্বর দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরোফা ইমদাদ এ তথ্য দিয়েছেন। ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৩১৮৭৩০৪, তানভীর আহমেদ এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফেনী, ০১৭৬৯৭৫৪১০৩ লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল (নৌবাহিনী), ০১৭৬৯৩৩৩১৯২ মেজর ফাহিম (সেনাবাহিনী)।
ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার ব্যাংকটির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছিল। বুধবার (২১ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমেরবিস্তারিত…
সারাদেশে বন্যায় ৬ জনের মৃত্যু
নিউজ ডেস্ক :: দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি হঠাৎ যেন ফুঁসে উঠেছে। এসব নদীর পানিতে ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে বন্যায় কুমিল্লায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজন ও ফেনীতে একজনসহ মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর আট উপজেলা, আখাউড়া ও কসবা, রাঙ্গামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের দুটি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত ভয়াবহ এ বন্যায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লায় আইনজীবীর মৃত্যু: বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এ আইনজীবীর মৃত্যুবিস্তারিত…
পরিচালকের বিরুদ্ধে আইশা খানের অভিযোগ
নিউজ ডেস্ক :: দুই বছর আগে ‘কানাগলি’ নামে একটি ওয়েবের কাজ শেষ করেছিলেন এই সময়ের উদীয়মান তারকা আইশা খান। আহমেদ জিহাদ পরিচালিত এই ওয়েবের শুটিং শেষ হলেও এখনও পর্যন্ত কাজটির পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। জানালেন, বহুবার পরিচালককে জানালেও প্রতিবারই নানান বাহানা দেখিয়ে পারিশ্রমিকটি আটকে রেখেছেন। দেশ রূপান্তরকে আইশা খান বলেন, ‘পরিচালককে ফোন দিলে বলে যে তার স্ত্রী অসুস্থ। তার পরিবারের সদস্য অসুস্থ হতে পারে, আমি বা আমার পরিবারের কেউ অসুস্থ হই না? ওই সময়টাতে একটু ঝামেলার মধ্যেই ছিলাম। আমার মামা ভীষণ অসুস্থ ছিল, সেটা জানিয়েছিলাম যে ওই মুহূর্তে টাকাটাবিস্তারিত…
২০০ রানের জুটি রিজওয়ান-শাকিলের, তিন শ পেরিয়ে পাকিস্তান
নিউজ ডেস্ক :: চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২০০ রানের জুটি গড়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ তিন শ পার করেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ১৩৫ রানে ব্যাট করছেন শাকিল। রিজওয়ান অন্য প্রান্তে ১২৩ রানে অপরাজিত। পাকিস্তান প্রথম ইনিংস: ৯১ ওভারে ৪ উইকেটে ৩৪৩। সৌদ শাকিলেরও সেঞ্চুরি দ্বিতীয় সেশনের ৯ম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ২টি রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সৌদ শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি। রিজওয়ান অন্য প্রান্তে ১১০ রানে অপরাজিত। পাকিস্তান প্রথম ইনিংস: ৮০ ওভারে ৪ উইকেটে ২৯৫। রিজওয়ানের সেঞ্চুরি, শতকের পথে শাকিলও রাওয়ালপিন্ডিবিস্তারিত…
বিবিসিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ানো হবে সুদের হার
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আগামী মাসে ১০% বা তার বেশি হারে বৃদ্ধি করা হবে দেশের ব্যাংকিং খাত পরিষ্কার করা তার সর্বোচ্চ অগ্রাধিকার বলছেন আহসান এইচ মনসুর আগামী এক বা দুই দিনের মধ্যে সুদের হার সাড়ে আট শতাংশ থেকে নয় শতাংশতে উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আগামী মাসে ১০ শতাংশ বা তার বেশি হারে বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকেরবিস্তারিত…
১৩ জেলায় আকস্মিক বন্যা: পানিবন্দি লাখ লাখ মানুষ
ডেস্ক নিউজ :: দেশের দক্ষিণাঞ্চলসহ ১৩টি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যায় ডুবে দুজনের মৃত্যু হয়েছে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবারের মধ্যে বেশির ভাগ জেলায় পরিস্থিতির উন্নতি ঘটবে। এদিকে ত্রিপুরার দুম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট (দুম্বুর গেট) খুলে দিয়েছে ভারত সরকার। এর প্রভাবে বাংলাদেশ অংশে দ্রুতগতিতে পানি বাড়ছে বলে মনে করছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। বন্যায় আক্রান্ত জেলার তালিকায় রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর,বিস্তারিত…
ফারুক আহমেদ ইতিহাস গড়েই বিসিবিতে ফিরলেন
নিউজ ডেস্ক ::২০১৬ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দ্বন্দ্বে প্রধান নির্বাচকের পদ ছাড়েন ফারুক আহমেদ। ঠিক ৮ বছর পর সেই পাপনের জায়গায় বিসিবির ১৫তম সভাপতি হলেন এই সাবেক ক্রিকেটার। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক ক্রিকেটার যিনি বোর্ডের সর্বোচ্চ আসনে বসলেন। ইতিহাস গড়ে সভাপতি হওয়া ফারুক কাজ দিয়েও ইতিহাসই গড়তে চান। যে কারণে গতকাল প্রথম সংবাদ সম্মেলনে ক্রিকেটকেই প্রাধান্য দেয়ার কথা বললেন বার বার। গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পরের দিন ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। সেদিন থেকেই লাপাত্তাবিস্তারিত…
সব লাল পাসপোর্ট বাতিল
নিউজ ডেস্ক :: সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও এমপিসহ সবার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান বলেন, আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদফতরকে (ডিআইপি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা প্রক্রিয়াটি শুরু করেছে এবং শিগগিরই আদেশ জারি করা হবে। সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের বিষয়ে তিনি বলেন, যেহেতু প্রাথমিক পাসপোর্টধারীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদেরবিস্তারিত…
ইউপি চেয়ারম্যান হত্যা: সাতক্ষীরার সাবেক পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগের ১৮ নেতা কর্মীর নামে মামলা
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান আনারুল হত্যায় সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জন আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আমলি ১ নং আদালতে নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তিনি সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুর রহমান সানার ছেলে। আদালতের বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত অভিযোগ আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায়বিস্তারিত…


