অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত পরিচালক ক্ষমা চাইলেন

নিউজ ডেস্ক: চিকিৎসক ধর্ষণ ও হত্যা নিয়ে তীব্র প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে গোটা ভারতে। এর মধ্যে দক্ষিণ ভারতে ‘মি টু’ ঝড়ের তদন্ত প্রতিবেদন, তথা হেমা কমিটির চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। মালয়ালম চলচ্চিত্রশিল্পের বাঘা বাঘা তারকাকে নিয়ে আসছে ভয়ংকর সব যৌন নিপীড়নের তথ্য। হেমা কমিটিকে সাধুবাদ জানাচ্ছেন সে দেশের বিনোদনজগতের মানুষেরা। দক্ষিণকে অনুসরণ করল টলিউড। অভিনেত্রীদের সঙ্গে হওয়া যৌন হেনস্তা দমনে হেমা কমিটির আদলে ‘সুরক্ষা কমিটি’ খুলেছে টলি ফেডারেশন। এ কমিটিতে অভিযোগ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সুপরিচিত চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িকবিস্তারিত…

সৌদি আরব সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করছে

নিউজ ডেস্ক:: বিশ্বের অনেক দেশে চার দিনের অফিস পরীক্ষামুলক চলছে। ইউরোপের অনেক প্রতিষ্ঠান তো তিন দিনের ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছে। পাইলট প্রকল্পের চার দিনের অফিসে সুফলও নাকি মিলছে। এবার সে পথে হাঁটতে যাচ্ছে সৌদি আরব। পাঁচ দিনের অফিস ও দুই দিনের ছুটি বদলে যাচ্ছে। দেশটির একটি প্রতিষ্ঠানে তিন দিন ছুটি চালু করছে।দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করছে সৌদি আরব। রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান লুসিডিয়া কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রথম কোনো কোম্পানি হিসেবে এটি করতেবিস্তারিত…

বিজিবিতে চাকরি, জিপিএ–২.৫ হলেই আবেদন

নিউজ ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সম্প্রতি এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়েবিস্তারিত…

সাতক্ষীরার কুল্যায় প্রাথমিক শিক্ষককে  বিদায় সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অঞ্জলী রানী ব্যানার্জীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদায় উপলক্ষে স্কুল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য এড. দেবাশীষ মুখার্জীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফিরোজা বেগম। সভায় বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ছাত্র নেতা ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ইউসুফ সরদার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য জ্বলেমিন হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সদস্য ই এইচবিস্তারিত…

উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন মোঃ খলিলুর রহমান 

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি, ঢাকা কর্তৃক জরিপে “আব্রাহাম লিংকন গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২৪” পুরস্কারে ভূষিত হন। তিনি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজ পরিবার আনন্দিত ও কৃতজ্ঞ। শিক্ষা ক্ষেত্রে ও মানব কল্যানে বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ খলিলুর রহমান “আব্রাহাম লিংকন পিস এ্যাওয়ার্ড ২০২৪” পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন ঝাউডাঙ্গা কলেজকে সকলের কাছে  একটি আদর্শ কলেজ হিসাবে পরিচিত করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি। গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য আমি বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকি।

স্বৈরাচার,খুনি’র পতন হলেও ষড়যন্ত্র অব্যহত রয়েছে : তারেক রহমান

  একরামুল কবীর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি.র রাজনীতি হলো উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি,আমরা বাংলাদেশ তথা সাতক্ষীরার সকল সম্ভবনাকে খুজে বের করে আনতে চায়, সম্ভবনাকে কাজে লাগাতে চায়। দেশ ও জনগনের উন্নয়ন তখনই হবে যখন একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। জনগনের সরকারই একমাত্র জনগনের কথা চিন্তা করে। জনগনের সরকারই একমাত্র জনগনের কাজ করে। তিনি রবিবার বিকালে ভার্চুয়ালী অংশ গ্রহণ করে কলারোয়া ফুটবল মাঠে কলারোয়ার সদ্য কারা মুক্ত ৪৫ জন নেতা কর্মীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কলারোয়া তালার সাবেক এমবিস্তারিত…

স্পাইন সোসাইটির জীবন সদস্য হলেন সামেকের ডা. পলাশ

বাংলাদেশ স্পাইন সোসাইটির জীবন সদস্য হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্পাইন সোসাইটি সভাপতি অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সংগঠনটির ১৭২ নম্বর জীবন সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজবিস্তারিত…

আইআরআই-এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

৮ সেপ্টেম্বর রবিবার রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, মালয়েশিয়া অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর ব্রায়ান আর. ব্রন এবং বাংলাদেশ অফিসের এ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর জোশুয়া রোসেনব্লুম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। এ বৈঠকে বাংলাদেশেরবিস্তারিত…

নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার

নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুইজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১১ সেপ্টেম্বর বর্তমানবিস্তারিত…

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক:: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুমের ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট ‘কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুমবিস্তারিত…